ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার: ওসি খালিদ মনসুরের ব্রিফিংয়ে বেরিয়ে এলো যেসব তথ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে সংস্কার ও অর্থায়নে সহযোগিতা জোরদার করবে এডিবি ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত, আবেদন চলবে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আর্দা গুলার গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের বিশাল মজুত, পিস্তল-রিভলবারসহ উদ্ধার ২৭৬১ রাউন্ড কার্তুজ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল পুলিশের পিকআপ ভ্যানই চুরি! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায়? জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার, নজরদারিতে ৩৯ ফেসবুক পেজ-আইডি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত, আবেদন চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চালু থাকবে।

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা ও ফল প্রকাশের সুযোগ নিশ্চিত করতে এ আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।

রিটকারী আইনজীবী জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এসব পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। ফলে পুনরায় পরীক্ষার ফল প্রকাশের আগেই অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন এবং তাদের আরও এক বছর অপেক্ষা করতে হতে পারে।

আইনজীবী কামরুন নাহার মাহমুদের বক্তব্য অনুযায়ী, প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা ২৫ দিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল।

আবেদনে বলা হয়, পুনরায় পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত রুলসহ আদেশ দেন। ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ

৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত, আবেদন চলবে

Update Time : ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬