ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার: ওসি খালিদ মনসুরের ব্রিফিংয়ে বেরিয়ে এলো যেসব তথ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে সংস্কার ও অর্থায়নে সহযোগিতা জোরদার করবে এডিবি ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত, আবেদন চলবে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আর্দা গুলার গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের বিশাল মজুত, পিস্তল-রিভলবারসহ উদ্ধার ২৭৬১ রাউন্ড কার্তুজ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল পুলিশের পিকআপ ভ্যানই চুরি! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায়? জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার, নজরদারিতে ৩৯ ফেসবুক পেজ-আইডি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আর্দা গুলার

তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২১ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার।

বুধবার (১৮ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

২০২৩ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন আর্দা গুলার। অল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতা, সৃজনশীলতা ও দুর্দান্ত পাসিংয়ের মাধ্যমে ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।

চুক্তি নবায়নের বিষয়ে রিয়াল মাদ্রিদ জানায়, ক্লাব ও আর্দা গুলারের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সঙ্গে থাকবেন এই তুর্কি মিডফিল্ডার।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন গুলার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে সাতটি গোল করিয়েছেন তিনি। গোল করা ও গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে তার কার্যকারিতা রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।

দলের একাদশে জায়গা করে নিতে অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলেও নিজের পারফরম্যান্স দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন গুলার। বিশেষ করে মাঝমাঠ থেকে আক্রমণ পরিচালনা, নিখুঁত পাস এবং গোলের সুযোগ তৈরিতে তার দক্ষতা নজর কেড়েছে।

দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে গুলারের ওপর আস্থা রাখার বিষয়টি স্পষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় এই তুর্কি তরুণকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে স্প্যানিশ ক্লাবটি।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আর্দা গুলার

Update Time : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬