ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার: ওসি খালিদ মনসুরের ব্রিফিংয়ে বেরিয়ে এলো যেসব তথ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে সংস্কার ও অর্থায়নে সহযোগিতা জোরদার করবে এডিবি ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত, আবেদন চলবে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন আর্দা গুলার গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের বিশাল মজুত, পিস্তল-রিভলবারসহ উদ্ধার ২৭৬১ রাউন্ড কার্তুজ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল পুলিশের পিকআপ ভ্যানই চুরি! সাধারণ মানুষের গাড়ির নিরাপত্তা কোথায়? জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার, নজরদারিতে ৩৯ ফেসবুক পেজ-আইডি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ Time View

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নয়, ভোররাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তার বাসার দরজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

⁠

এ সময় তিনি কেন তাকে আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। লাইভ চলাকালে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

🎥 ঘটনার ভিডিও দেখুন
মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় ডিবি পুলিশের অভিযানের ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।   ভিডিও দেখুন⁠ভিডিও দেখুন⁠।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গ্রুপটির সদস্যদের ভূমিকা ও বিভিন্ন মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

ওই গ্রুপের সদস্য হিসেবে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও আলোচনায় আসে। পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে গ্রুপে নিজের সম্পৃক্ততা নিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। তার দাবি ছিল, আন্দোলন চলাকালে ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য ও আপডেট আদান-প্রদানের উদ্দেশ্যে তিনি সেখানে যুক্ত ছিলেন।

ডিবি পুলিশের পক্ষ থেকে জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনাটি নিয়ে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপের ভিত্তিতে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

তথ্য প্রকাশ-এর সঙ্গে থাকুন

দেশের সর্বশেষ জাতীয় সংবাদ, রাজনীতি, বিনোদন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন তথ্য প্রকাশ-এর মূল ওয়েবসাইট।

আরও সংবাদ পড়ুন: জাতীয় ও সমসাময়িক খবর | বিনোদন জগতের খবর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ

মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ

Update Time : ১২:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬