সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার জিডি নং-৯০০ মূলে আটক ব্যক্তিরা হলেন—মো. এবাদুর রহমান পারভেজ (২৬), পিতা ও ঠিকানা: শ্যামপাড়া এবং হাসান আহমেদ (৩০), ঠিকানা: ঘনকাই। তারা দুজনই ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অন্যদিকে, ছাতক থানার জিডি নং-৮৭১ মূলে আটক করা হয় মো. আলেক মিয়া (২৫) ও মো. বিল্লাল হোসেনকে (১৯)। তারা উভয়েই চরের বন এলাকার বাসিন্দা এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
পুলিশ জানায়, পৃথক অভিযানে আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 

















