ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি, হুমকি-ধমকি ও মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার গজাইরা, লালপুর ও ফেনারবাঁক এলাকায় সুরমা নদীর উভয় তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুরমা নদীর উভয় তীরে ইজারার নামে সাধারণ শ্রমিকদের কাছ থেকে নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। এমনকি শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।

📹 মানববন্ধনের ভিডিও দেখুন এখানে ক্লিক করুন।

বক্তারা বলেন, শ্রমিকরা নদীতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। অথচ ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে তাদের জীবন-জীবিকা কঠিন করে তোলা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিকদের হয়রানি, হুমকি ও মারধরের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানি ও নির্যাতনের প্রতিকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপের দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬