ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর একই দিনে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।

বিএমডিসির প্রকাশিত ‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি জাতীয় নীতিমালা’ অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

নীতিমালায় পশ্চাৎপদ জনগোষ্ঠীর সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য বিশেষ যোগ্যতার শর্ত রাখা হয়েছে। এসব প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৩.০০ অর্জন করতে হবে।

অন্যদিকে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেষ করা এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে।

১০০ নম্বরের পরীক্ষায় যে বিষয়ে যত নম্বর

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা হবে এইচএসসি বা সমমানের পাঠ্যসূচির ভিত্তিতে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নের বিপরীতে বরাদ্দ থাকবে ১০০ নম্বর। সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—

  • জীববিজ্ঞান: ৩০ নম্বর
  • রসায়ন: ২৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান: ১৫ নম্বর
  • ইংরেজি: ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫ নম্বর।

প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে সংশ্লিষ্ট প্রার্থীকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।

অনলাইনে আবেদন, পছন্দক্রম পরিবর্তনের সুযোগ

ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। একজন প্রার্থী কেবল একবার আবেদন করার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজন হলে সর্বোচ্চ দুইবার কলেজের পছন্দক্রম পরিবর্তন করা যাবে।

এ ছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল কিংবা বিদেশি শিক্ষাব্যবস্থার অধীনে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে।

মেধাতালিকা তৈরিতে যেভাবে হিসাব হবে নম্বর

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ যোগ করে প্রার্থীর মোট স্কোর নির্ধারণ করা হবে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে মোট স্কোর থেকে নম্বর কর্তনের বিধান রাখা হয়েছে। ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর বাদ দেওয়া হবে। একই সঙ্গে আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।

নতুন নীতিমালার ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তিচ্ছুদের জন্য একই পরীক্ষার মাধ্যমে উভয় কোর্সে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। তাই আবেদন করার আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নম্বর বণ্টন ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষা ও সমসাময়িক খবর পড়ুন তথ্যপ্রকাশ ডটকমে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫

Update Time : ০১:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬