ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

সিন্ডিকেট ও দালালচক্র প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে এসআরবি -৭, চট্টগ্রাম। অভিযানে ২০ জন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ২০ জনকে মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
এসআরবি-৭ জানায়, সাম্প্রতিক সময়ে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার, সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
জিজ্ঞাসাবাদে আটক দালালেরা জানান, তাঁরা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে যাঁরা সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ, তাঁদের টার্গেট করেন। সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বলে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করে তাঁরা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষ সরকারি হাসপাতালে স্বল্প বা বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে আসে। সরকার হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা রাখলেও দালালচক্রের কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করতে সর্বসাধারণের সচেতনতা প্রয়োজন বলে মনে করে এসআরবি। একই সঙ্গে জানানো হয়েছে, দালালমুক্ত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

Update Time : ০১:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬