ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, ‘এ’ ক্যাটাগরিতে ফাতিমা ও সাদিয়া চকবাজারে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ছয়তলা ভবনের অংশ পাকিস্তানে প্রথমবার আয়ারল্যান্ড, জানুয়ারিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ

ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (REAP) প্রকল্পের আওতায় ১০৫ জন কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছাতক উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. সাদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক ওমর ফারুক এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন।
প্রশিক্ষণে ছাতক উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ১৫ জন করে মোট ১০৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে গোবিন্দগঞ্জ ইউনিয়নের গড়গাঁও গ্রামের ঋষি খেতে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়। এ সময় কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। পাশাপাশি আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০

ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

Update Time : ০১:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬