ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, ‘এ’ ক্যাটাগরিতে ফাতিমা ও সাদিয়া চকবাজারে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ছয়তলা ভবনের অংশ পাকিস্তানে প্রথমবার আয়ারল্যান্ড, জানুয়ারিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

সভায় শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, তাদের মাঠমুখী করা এবং খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে বকাঝকা না করে তাদের প্রতি সহযোগিতামূলক ও ইতিবাচক আচরণের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুল আলম খান বলেন, “শুধু পড়াশোনা নয়, শিশুদের মাঠে আনতে হবে—খেলাধুলায় বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য সামনে রেখে কান্ট্রি গেমস আয়োজন এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কান্ট্রি গেমস আয়োজনের সার্বিক প্রস্তুতি, শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬