ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: কুড়িগ্রামে আনন্দ মিছিল

কুড়িগ্রামের কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর থেকে বিকাল ৩ টার সময় যাত্রা শুরু হয় আনন্দ মিছিলের। পরে জেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ের বিজয় স্তম্ভে আনন্দ মিছিলের সমাপ্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান রুহুল কবির রিজভীকে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় আমরা কুড়িগ্রামবাসী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা ভারপ্রাপ্ত মহাসচিব ও আমাদের জেলার মানুষ রুহুল কবির রিজভীকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, রুহুল কবির রিজভী বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব হওয়া এটি কুড়িগ্রাম জেলার মানুষের গৌরবের বিষয়। আমরা দোয়া করি নবগঠিত ভারপ্রাপ্ত মহাসচিবের হাত ধরে সারা বাংলাদেশে বিএনপির দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে। তিনি যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দলের দুঃসময়ে পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন ঠিক একইভাবে তিনি দলের নেতৃত্ব দিবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত: কুড়িগ্রামে আনন্দ মিছিল

Update Time : ০৪:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬