ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মঙ্গলবার বিকেলে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে বেনাপোলের রাজপথ মুখর হয়ে ওঠে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নয়টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
র‍্যালিটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর শপিং সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিনের সভাপতিত্বে,
সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক  আবু তাহের ভারত বলেন, বিএনপির  দীর্ঘরাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দলের বিভিন্ন কঠিন সময়ে বেগম খালেদা জিয়া নেতৃত্ব গ্রহণ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির নেতা-কর্মীরা নানা আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। দলের জন্য ত্যাগ ও সংগ্রামের ইতিহাস বিএনপির নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগায়।
তিনি বলেন, দীর্ঘ ৪৮ বছরের পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে। ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দলটি আজকের অবস্থানে পৌঁছেছে। আগামী দিনেও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন।
সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি এ কে  এম আতিকুজ্জামান সনি,মো, শাহাবুদ্দিন,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান,,  নাসিমুল গনী বল্টু ও আবদার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ ও আমিরুল ইসলাম বাবু এবং অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ।
এ ছাড়া বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইশতিয়াক শাওনসহ নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলের রাজপথে বিএনপির ঢল, বর্ণাঢ্য র‍্যালিতে মুখর নগরী

Update Time : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬