ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৭ মামলা ও ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা খুলনা বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার দুর্নীতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের তিন কর্মকর্তা চাকরিচ্যুত পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস রাজশাহী বিভাগে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারির নির্দেশ দীর্ঘদিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে ইউএসএস আব্রাহাম লিংকন, পাত্তায়ায় বাড়ানো হলো নিরাপত্তা বিএনপিতে ঐক্য ধরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা: নেপালে নিহত ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই কায়রোয় সি চিনপিং, বাড়ছে চীন-মিশর অর্থনৈতিক ঘনিষ্ঠতা ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে নতুন প্রণোদনা, ইউনিটপ্রতি মিলবে ১০ টাকা ৫০ পয়সা

বিএনপিতে ঐক্য ধরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের

দলের ভেতরে যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ব্যক্তি স্বার্থ, আবেগ ও অনুভূতির ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাট জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম।

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক শমসের আলি মোহন, কামরুল ইসলাম গোরা ও খান মনির হোসেন। এছাড়া বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ব্লুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের ত্যাগ, জনপ্রিয়তা ও রাজনৈতিক ভূমিকা মূল্যায়ন করে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা হলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে দলের নেতা-কর্মীদের সমন্বয় থাকা প্রয়োজন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নেতা-কর্মীদের সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

দলীয় নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও সংযত, দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ করতে হবে।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ৪৮ বছর পূর্ণ করে দলটি ৪৯তম বছরে প্রবেশ করেছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলখানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের আইল্যান্ডে সৌন্দর্যবর্ধনের জন্য গাছের চারা রোপণ করেন দলীয় নেতা-কর্মীরা।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। টানা বৃষ্টির কারণে অডিটোরিয়ামে জায়গা সংকুলান না হওয়ায় অনেক নেতা-কর্মী বাইরে খোলা চত্বরে অবস্থান করে বৃষ্টির মধ্যেই নেতাদের বক্তব্য শোনেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের ঢাক-ঢোল ও সানাইয়ের বাদ্য এবং মহিলা দলের নেতা-কর্মীদের রঙিন পোশাকে অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের কর্মসূচির শেষপর্বে রাতে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানটি নেতা-কর্মী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৭ মামলা ও ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

বিএনপিতে ঐক্য ধরে রাখার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের

Update Time : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬