ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি দেশে পৌঁছান। দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা শেষে তার ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তাকে স্বাগত জানাতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জানা গেছে, চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস দেশে ফিরেছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার বাইরে নেওয়া হয়। প্রথমে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা যায়। দীর্ঘদিন পর দলের গুরুত্বপূর্ণ এই নেতাকে দেশে ফিরে পাওয়ায় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬