ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

খুলনা বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ রিসার্চ এন্ড হায়ার এডুকেশন অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণার ফলাফল যথাযথভাবে বিশ্লেষণ ও উপস্থাপনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে পরিসংখ্যানের সঙ্গে ডাটা সায়েন্সের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, যা গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

তিনি বলেন, গবেষণার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে এবং সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে চলছে।

উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোকে আরও সক্রিয় হতে হবে। তিনি পরিসংখ্যান ডিসিপ্লিনকে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে দেশ-বিদেশের গবেষকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ড. শার্লিন আলাউদ্দিন।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের পাবলিক হেলথ স্ট্যাটিস্টিকসের প্রফেসর হাফিজ টি.এ. খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ এন্ড লাইফ সায়েন্সেস অনুষদের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. এবিএম আলাউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেমোগ্রাফি এন্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তাফা আশরাফুজ্জামান।

সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার বিভিন্ন ক্ষেত্র, সম্ভাবনা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতি ও করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

খুলনা বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

Update Time : ০৫:৩৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬