ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়েছে। ফলে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এরপর ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ৮ হাজার ৩২২ জন ভোটার যুক্ত হয়েছেন। এতে বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

আগের নির্বাচনের মতো এবারও ১৮৫টি ভোটকেন্দ্র এবং ৯৮৯টি ভোটকক্ষ রাখা হচ্ছে। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ১৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার। সব মিলিয়ে দায়িত্বে থাকবেন ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা।

উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকছে এবারের উপনির্বাচনে। ইসি সচিব জানান, গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে মোট ৩৮৬ জন প্রবাসী ভোটার ‘আউট অব কান্ট্রি’ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। এবার সর্বোচ্চ ৫০০ জন প্রবাসীকে এ ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

এছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দি ও আনসার সদস্যদের জন্য গতবার ৪ হাজার ৪৫ জন পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছিলেন। এবার তাদের জন্য ৫ হাজার পোস্টাল ব্যালটের প্রস্তুতি রাখা হয়েছে।

আগেরবার নিবন্ধিত প্রবাসী ভোটারদের কেউ দেশে ফিরে এসেছেন কি না, সে বিষয়েও যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে যোগ্য ভোটারদের নিবন্ধনের সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ৭৬ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছিল। বাতিল ভোটের হার ছিল ১ দশমিক ৯৩ শতাংশ।

বৈধ ভোটের মধ্যে বিএনপির বিজয়ী প্রার্থী ৬১ দশমিক ০৩ শতাংশ ভোট পান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পান ৩৬ দশমিক ০৩ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পান ১ শতাংশ ভোট।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কার্যক্রম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

Update Time : ০৩:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬