ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

সরকারি খরচে ৪ লাখ ৮২ হাজারের বেশি মামলায় আইনি সহায়তা

অস্বচ্ছল ও আর্থিকভাবে অসামর্থ্য বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৮২ হাজার ৯০৬টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে দেওয়া সরকারি আইনি সহায়তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৮৩টি মামলায়, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৪ হাজার ৭১৫টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া কারাবন্দিদের জন্যও সরকারি আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।

আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারেও যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি ১৬৬৯৯ নম্বরে কল করে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও বিচারকার্যে সহায়তা নিতে অক্ষম নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি অর্থায়নে এই সেবা পরিচালিত হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা দেশব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

সরকারি খরচে ৪ লাখ ৮২ হাজারের বেশি মামলায় আইনি সহায়তা

Update Time : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬