ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

যশোর  কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সর্বসাধারণকে সতর্ক করেছে যশোর জেলা পুলিশ।
জেলা পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা, চাঁদা বা অন্য কোনো আর্থিক সুবিধা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান করা যাবে না। একই সঙ্গে প্রতারকের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের ফোনকল পেলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮০-এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ করেছে পুলিশ।
 পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং সতর্কতামূলক বার্তাটি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

Update Time : ০৮:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬