ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম স্বাস্থ্য খাতে বড় নিয়োগের প্রস্তুতি, আসছে প্রায় ১০ হাজার পদে বিজ্ঞপ্তি

নেত্রকোণায় ডিবির অভিযানে ৫০ হাজার টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ৪

নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, যার মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোণা সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের মো. বজলু মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মো. মাজেদুল হক (৩৫)।

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাবলেটগুলো ডিজিটাল পাল্লায় ওজন করে মোট ৪০ দশমিক ৩২ কেজি পাওয়া যায়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ২০০ টাকা হিসাবে উদ্ধারকৃত ৫০ হাজার ৪০০ পিসের মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৮০ হাজার টাকা।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল খায়ের বাসসকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান ও উদ্ধারসংক্রান্ত আরও খবর পড়তে দেখুন তথ্য প্রকাশের মাদকবিরোধী অভিযানের প্রতিবেদন এবং মাদক অপরাধের অর্থপাচার নিয়ে ডিএনসির অভিযানসংক্রান্ত প্রতিবেদন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক

নেত্রকোণায় ডিবির অভিযানে ৫০ হাজার টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ৪

Update Time : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬