ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম স্বাস্থ্য খাতে বড় নিয়োগের প্রস্তুতি, আসছে প্রায় ১০ হাজার পদে বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ-আগুন, দুই শ্রমিক দগ্ধ; মালিক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ কারখানাটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কারখানার ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বাসসকে জানান, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

কারখানাটিতে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও স্থানীয় ও জাতীয় দুর্ঘটনার খবর পড়ুন তথ্য প্রকাশ-এ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ-আগুন, দুই শ্রমিক দগ্ধ; মালিক আটক

Update Time : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬