ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইছামতীর পানিতে বেনাপোল প্লাবিত, বন্যার্ত ১০০ পরিবারের পাশে বিজিবি এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আটক ১ প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনায় সমান অধিকার নিশ্চিত করতে হবে: দুলু রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুল ফেনীতে ৫০৮ কেজি পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯, পাঁচজন বাংলাদেশি যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি খেলায় খেলায় শেখার ওপর গুরুত্ব, প্রাথমিক শিক্ষায় আসছে নতুন উদ্যোগ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২ বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাণিজ্য বাধা দূর করার তাগিদ

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণকে সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির সংসদীয় দলের এ বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ সভাকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া দেখা যাবে।

নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ৯২ ভোট।

দীর্ঘ বিরতির পর আবারও একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় বৃহস্পতিবারের ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইছামতীর পানিতে বেনাপোল প্লাবিত, বন্যার্ত ১০০ পরিবারের পাশে বিজিবি

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুল

Update Time : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬