ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস চীন-নেপাল সীমান্তে ভূমিধসে তৈরি হ্রদ, যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা নেপালে বন্যা: নিখোঁজ ৩৯ অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান কঠিন, বললেন পেনি ওং নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৯২; নিখোঁজ ১,৪০০-এর বেশি নারী এশিয়া কাপের দশম আসর শুরু কাল, ফাইনালে চোখ বাংলাদেশের বাংলাদেশের টেস্ট জয়কে ‘বিস্ময়কর’ বললেন স্টিভ ওয়াহ এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়, মরিনহোর বার্নাব্যু প্রত্যাবর্তন স্মরণীয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র: চার পটে ৩৬ দল, পিএসজির সঙ্গে পট-১ এ শীর্ষ ক্লাবগুলো সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ফলে এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থানে রয়েছেন। দায়িত্ব পালনকালে কারও প্রতি ব্যক্তিগত রাগ বা অনুরাগ থাকবে না বলেও জানান তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক। এর ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশনাও দেন তিনি।

রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের অপচয় রোধের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া তিনি পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, সবাই একই পরিবারের সদস্যের মতো। পারস্পরিক আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্রের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস

দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

Update Time : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬