ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫ কয়রায় যৌথ অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে দেওয়া এবং সরকারি সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও কয়েকজন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করছিল।

এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার পথে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে একদল ব্যক্তি সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন আগুনে ধ্বংস হয়। এছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

একই ঘটনায় বিজিবির গাড়িতে থাকা সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। মামলার এজাহারে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলায় মোট ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।

আরও সংবাদ পড়ুন: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার সর্বশেষ খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় সংবাদ জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮

Update Time : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬