ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫ কয়রায় যৌথ অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রায় ১৩৬ কিলোমিটার এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

গতকাল বৃহস্পতিবার থেকে জেলার প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে এ বিশেষ কার্যক্রম শুরু হয়।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জানমালের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নজরদারি কার্যক্রমে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি আকাশপথে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ ড্রোন এবং দুর্গম এলাকায় দ্রুত টহল পরিচালনার জন্য অল-টেরেইন ভেহিকল (এটিভি) মোতায়েন করা হয়েছে।

প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগও নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।

এসব প্রচারণায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকা এবং সীমান্ত নিরাপত্তায় সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির এ উদ্যোগের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ পড়ুন: তথ্যপ্রকাশ ডটকম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

তেল উৎপাদন কোটা নিয়ে চাপে ওপেক প্লাস, ইরাক-রাশিয়াকে ঘিরে বাড়ছে বিরোধ

পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি, মাঠে ড্রোন-সিসিটিভি ও এটিভি

Update Time : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬