ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

জমির উদ্দিন সরকারসহ ১৪ সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তা গৃহীত হয়।

শোক প্রস্তাবে জমির উদ্দিন সরকার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. রুস্তম আলী মোল্লা, ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুন আল রশীদ, মোশারফ হোসেন মিয়া, সেলিমা আহমাদ, শরফউদ্দিন খসরু, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার হিরু, বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, মুহাম্মদ রফিকুল ইসলাম, মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, মাওলানা আব্দুল আজিজ ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়ও সংসদে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

জমির উদ্দিন সরকারসহ ১৪ সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

Update Time : ০৩:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬