ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মশকনিধনে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের বৈঠক খুলনার লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইটি ক্যারিয়ার সল্যুশন ও সিআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের বড় জয় ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৮৬ ছাতকে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ জনকে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ, পেলেন সনদ ও চিকিৎসাসামগ্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা-জবাবদিহি নিশ্চিতের আহ্বান ডেপুটি স্পিকারের

পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি দেশে পৌঁছান। দীর্ঘ সময় বিদেশে চিকিৎসা শেষে তার ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তাকে স্বাগত জানাতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জানা গেছে, চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস দেশে ফিরেছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার বাইরে নেওয়া হয়। প্রথমে সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা যায়। দীর্ঘদিন পর দলের গুরুত্বপূর্ণ এই নেতাকে দেশে ফিরে পাওয়ায় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মশকনিধনে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসকের বৈঠক

পাঁচ মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬