ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে ৩,৪৮৩ মামলায় আইনি সহায়তা

অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে দেশের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৮৩টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৪ হাজার ৭১৫টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আরও ৪ হাজার ৭০৮টি মামলায় সহায়তা পেয়েছেন বিচারপ্রার্থীরা।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, জেলা লিগ্যাল এইড অফিস এবং শ্রমিক আইনগত সহায়তা সেলের হিসাব মিলিয়ে এ সময়ে সরকারি অর্থায়নে মোট ৪ লাখ ৮২ হাজার ৯০৬টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও নিজ খরচে মামলা পরিচালনায় অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সেবা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী নির্ধারিত ব্যক্তিরা সরকারি ব্যয়ে এ সুবিধা পেয়ে থাকেন।

বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। টোল-ফ্রি ১৬৬৯৯ নম্বরে যোগাযোগ করেও আইনগত সহায়তা সংক্রান্ত সেবা নেওয়ার সুযোগ রয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থাটির মূল লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে ৩,৪৮৩ মামলায় আইনি সহায়তা

Update Time : ০৪:৪৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬