ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে ঐক্যের সন্ধানে আসিয়ান রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট খুলনা নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘যুবলীগ’ লেখা শিশু রামিসা হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৩৫টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।

বিজিবি-৩৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে বসানো হয়েছে ১৭টি শক্তিশালী সার্চলাইট।

বিজিবি-৩৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পালন করছে এই ব্যাটালিয়ন।

৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসনুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যেই সিসি ক্যামেরা এবং সার্চলাইট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকাকে সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর এই উদ্যোগের ফলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাতীয় ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক সর্বশেষ সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট

Update Time : ০৬:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬