ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

আয়ারল্যান্ড সফরের শেষ দিনে গলফ ও ব্যবসায়িক প্রচারে ট্রাম্প

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের প্রধান আকর্ষণ দেশটির পশ্চিম উপকূলের ডুনবেগে অনুষ্ঠিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট।

এর আগে সফরের প্রথম দিনেই আয়ারল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের তাৎক্ষণিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। শনিবার তিনি বলেন, আয়ারল্যান্ডকে ঐক্যবদ্ধ দেখতে তিনি অত্যন্ত আগ্রহী এবং একসময় আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণ ঘটবে বলে তিনি মনে করেন।

ট্রাম্পের এমন মন্তব্য ঐতিহাসিকভাবে স্পর্শকাতর এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সতর্ক ও নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তার বক্তব্যের পর উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যপন্থী বিভিন্ন গোষ্ঠী এবং ব্রিটিশ রাজনীতিকদের কয়েকজনও প্রতিক্রিয়া জানান।

মন্তব্যের কয়েক ঘণ্টা পর ট্রাম্প ডুনবেগে পৌঁছান। সেখানে তার পরিবারের মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশনের গলফ রিসোর্টে আইরিশ ওপেন অনুষ্ঠিত হচ্ছে। রোববার টুর্নামেন্টে উপস্থিত থাকার পর একই দিন ওয়াশিংটনের উদ্দেশে আয়ারল্যান্ড ছাড়ার কথা রয়েছে তার।

শনিবারের বৈঠকে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ডুনবেগের স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ট্রাম্পকে স্বাগত জানান। তিনি জানান, ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন ওই এলাকায় বিনিয়োগ করে সম্পদটি অধিগ্রহণ করায় স্থানীয় ৭৮৪ জন বাসিন্দা সন্তুষ্ট ও কৃতজ্ঞ।

আয়ারল্যান্ডের প্রত্যন্ত ডুনবেগ এলাকায় ট্রাম্পের সঙ্গে রয়েছেন তার দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর পারিবারিক ব্যবসার পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

আয়ারল্যান্ড সফরের শেষ দিনে গলফ ও ব্যবসায়িক প্রচারে ট্রাম্প

Update Time : ১১:১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬