ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত আগাম সতর্কতা ছিল, তবু ফিলিপসকে ঠেকাতে ব্যর্থ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ দিয়েছে লিগ্যাল এইড প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৪৩ আরোহী নিয়ে ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন, চলছে উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দেশটির উদ্ধার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের ফেরিটি সুরাবায়া থেকে অন্য একটি বন্দরনগরীর উদ্দেশে যাত্রা করেছিল। পথে খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা জানান, ফেরিটির সঙ্গে যোগাযোগ না পাওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ফেরিটির সর্বশেষ পাওয়া অবস্থানের তথ্যের ভিত্তিতে সম্ভাব্য এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানে কেএন এসএআর লক্ষ্মণা ২৪১-সহ উদ্ধারকারী সদস্যরা অংশ নিচ্ছেন।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ফেরিটির আরোহীদের অবস্থান শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২৪৩ আরোহী নিয়ে ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন, চলছে উদ্ধার অভিযান

Update Time : ১১:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬