ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুমোদনহীন প্ল্যান্টে ৮ লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর এলাকায় এসে শেষ হয়।
বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী, ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। মিছিলে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী বা স্বৈরাচারের দোসররা যেন শ্রমিক ভাইদের মধ্যে প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ, জ্বালাও-পোড়াও বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বেনাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দরের ভেতরে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী ঢোকার চেষ্টা করলে সাথে সাথে তাদেরকে প্রতিহত করে পুলিশের হাতে সোপর্দ করার জন্য শ্রমিক ভাইদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
শ্রমিক নেতারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
গার্মেন্টস শ্রমিকদের প্রতি নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান নেতারা। এ সময় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬