গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে তাঁর বাবার কবর জিয়ারতের প্রস্তুতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার, ধোয়া-মোছা ও পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন স্থানীয় লোকজন। স্বেচ্ছাশ্রমে তাঁরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই টুঙ্গিপাড়ায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। দেশে ফিরলে তিনি তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে পারেন—এমন প্রত্যাশা থেকেই স্থানীয়দের এই উদ্যোগ বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















