ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুমোদনহীন প্ল্যান্টে ৮ লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।

শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতা, সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাফেরা ও বিভিন্ন স্থানে আড্ডা দেওয়ার প্রবণতা কমানোর পাশাপাশি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে একদিন উপজেলা সদরসহ উপজেলার সাতটি ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হবে। গত ৩ নভেম্বর থেকে এ প্রচারণা শুরু হয়েছে।

প্রচারণায় জেলা প্রশাসনের নির্দেশনার কথাউল্লেখ করে জানানো হচ্ছে, মাগরিবের পর জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের বাড়ির বাইরে অবস্থান না করতে। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি না করা এবং বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও সতর্ক করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে এসএসসি, এইচএসসি, দাখিলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ফলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, অভিভাবক সমাবেশের আয়োজন করা হলেও সেখানে সব অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয় না। এ কারণে জেলা প্রশাসনের নির্দেশনায় বিকল্প পদ্ধতি হিসেবে মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নকলমুক্ত পরীক্ষার পরিবেশে ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। প্রাথমিকভাবে মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ কার্যক্রমের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযানও পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা

Update Time : ১২:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬