ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত আগাম সতর্কতা ছিল, তবু ফিলিপসকে ঠেকাতে ব্যর্থ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ দিয়েছে লিগ্যাল এইড প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

দুর্গম এলাকার ৮৬১ রোগী পেলেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ নেন ৮৬১ জন রোগী।

চিকিৎসা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। দুর্গম পাহাড়ি এলাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ এ কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

জানা গেছে, দুর্গম ও প্রত্যন্ত এলাকার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগে তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনার ব্যবস্থা করা হয়। ফলে দুর্গম যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব মানুষ সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছাতে সমস্যায় পড়েন, তারা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নেওয়ার সুযোগ পান।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ দুর্গম পার্বত্য এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে একই স্থানে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাওয়ায় উপকৃত হয়েছেন বহু মানুষ।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত

দুর্গম এলাকার ৮৬১ রোগী পেলেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

Update Time : ০২:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬