ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান

ময়মনসিংহ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা, বিট পুলিশিং এবং সার সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সকাল থেকে পৌনে ১২টা পর্যন্ত চলা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সদস্য ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, শুধু সভা-আলোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্টরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সম্ভব।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিকল্প নেই। পাশাপাশি সমাজে ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে উৎসাহিত করতে হবে। জেলার মুক্তাগাছা, ফুলবাড়িয়া, হালুয়াঘাট ও ধোবাউড়াসহ কয়েকটি উপজেলায় সামাজিক কমিটি ও বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে। অন্যান্য উপজেলাতেও এসব কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

সভায় সার সংকট নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, কোথাও কৃত্রিমভাবে সার সংকট তৈরি করা হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারি করতে হবে। দেশে চাহিদার তুলনায় সার সরবরাহে ঘাটতি না থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাব কিংবা অবৈধভাবে মজুতের কারণে কৃষকদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ধরনের কালোবাজারি, অবৈধ মজুত বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান

Update Time : ০৩:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬