ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে ওআইসি-ইইউর প্রস্তাব গৃহীত, পক্ষে ১২৮ দেশের ভোট দুর্নীতির অভিযোগে মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা সাময়িক বরখাস্ত জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন, আধুনিক ও বিষমুক্ত সবজি উৎপাদনে গুরুত্বারোপ ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা, এলাকায় চরম উত্তেজনা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত হোসেন হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার: ওসি খালিদ মনসুরের ব্রিফিংয়ে বেরিয়ে এলো যেসব তথ্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে সংস্কার ও অর্থায়নে সহযোগিতা জোরদার করবে এডিবি

ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা, এলাকায় চরম উত্তেজনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গরিপুর গ্রাম এবং ছাতক পৌরসভার ভাসখালা গ্রামের বাসিন্দাদের মধ্যে ফের বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উভয় গ্রামের মধ্যে চলমান পুরোনো বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গরিপুর ও ভাসখালা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি দুই গ্রামের কিছু যুবকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট এবং পাল্টাপাল্টি অবস্থানের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে।

​সরেজমিনে দেখা গেছে, দুই গ্রামের সীমান্তবর্তী এলাকায় এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাজারঘাট ও যাতায়াতের পথে সাধারণ মানুষের চলাচলও কিছুটা সীমিত হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অতীতেও এই দুই গ্রামের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই নতুন করে সংঘর্ষ বাধলে তা ভয়াবহ রূপ নিতে পারে।

​এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয়দের দাবি, কেবল মৌখিক আশ্বাসে কাজ হবে না; বড় কোনো দুর্ঘটনা এড়াতে এখনই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

​এ বিষয়ে ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং উভয় পক্ষের মুরব্বিদের নিয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা, এলাকায় চরম উত্তেজনা

Update Time : ১০:০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬