ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে কোহলি, শীর্ষে গিল

আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।

প্রথম ওয়ানডেতে ৮৮ বলে ১০টি চার ও ৯টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩৯ রান করেন কোহলি। এই ইনিংসের সুবাদে তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬-এ। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। মিচেলের রেটিং ৭৯৪।

ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার রেটিং ৮১৬। ভারতের আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ৭৫৩ রেটিং নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।

এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০০ বলে ১২১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরির পর তিন ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠেছেন মেন্ডিস।

ব্যাটিং তালিকায় বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কি ও অধিনায়ক তেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১২ রান করা ব্রিটস্কি ১৯ ধাপ এগিয়ে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলা বাভুমা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে।

বোলিং র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সাত উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার উইকেট নেওয়া ভারতের স্পিনার কুলদীপ যাদব চার ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছেন। বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে কোহলি, শীর্ষে গিল

Update Time : ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬