ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালত একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন। ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির জন্য প্রয়োজনীয় কমিটি গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মানসিক স্বাস্থ্য, আচরণ ও স্বাভাবিক বিকাশের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রস্তাবিত কমিটিতে প্রযুক্তিগত নিরাপত্তা, শিশুর মনস্তত্ত্ব, চিকিৎসাবিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং বয়সভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের বিষয়টি এ উদ্যোগের মূল লক্ষ্য।

রিট আবেদনটি গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর দায়ের করেন। শুনানিতে রিটকারীর পক্ষে তিনি নিজেই আদালতে যুক্তি উপস্থাপন করেন।

বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ছে। অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ক্ষতিকর কনটেন্ট এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের মতো বিষয়গুলো শিশুদের নিরাপত্তা ও মানসিক বিকাশ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে হাইকোর্টের এ নির্দেশনাকে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রাসঙ্গিক খবর পড়ুন:

আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

Update Time : ০৮:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬