ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের ৪৩ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলীয়ের অস্ত্রোপচার, মেরুদণ্ডের কাছ থেকে বের হলো গুলি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, হুথিদের দায়ী সৌদি জোট জ্বালানি তেল ও বন্ড ইয়েল্ডের চাপে এশিয়ার শেয়ারবাজারে পতন মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী

আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ত্রিদেশীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দলের একাংশ। দুবাইয়ে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে অংশ নিতে বর্তমানে জাপানে থাকা দলের বাকি ক্রিকেটাররা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আবুধাবিতে যাবে বাংলাদেশ দল।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।

টেস্টের পর খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আগামী ২৩ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

সফর শেষে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। দেশে ফিরেই অবশ্য বিশ্রামের বেশি সময় মিলবে না। ২৮ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ত্রিদেশীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচি প্রকাশ

Update Time : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬