ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের উদ্যোগ, মাঠে নামছে জেলা প্রশাসন বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬, আদালতে সোপর্দ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, ব্যয় ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে  নাতিকে ধর্ষণের অভিযোগ বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড

রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় নিহত ৫, একই পরিবারের ৪ জন

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চারজন হলেন চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তাঁর ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা মনি (৭) এবং লিপি বেগমের বোন শরিফা খাতুন (৫০)। শরিফা কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী। নিহত অপর ব্যক্তি অটোরিকশার চালক। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বজনদের নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ধরনের সড়ক দুর্ঘটনার আরও খবর পড়ুন: লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত।

খবর পেয়ে রৌমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর পড়ুন: তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের উদ্যোগ, মাঠে নামছে জেলা প্রশাসন

রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় নিহত ৫, একই পরিবারের ৪ জন

Update Time : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬