ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

আগামী ২২ মে থেকে নওগাঁয় গুটি জাতের আম সংগ্রহ শুরু

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৭ Time View
নওগাঁয়  জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম।

জেলা প্রশাসন এবারও অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের সময় ঘোষণা করে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন। তবে অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না।

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। নওগাঁর আমের সুনাম যাতে ক্ষুন্ন না হয় এজন্য আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।’

আলোচনায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সময় অনুযায়ী আগামী ২২মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে।

এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০মে থেকে গোপালভোগ, ২জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫জুন নাক ফজলি, ১০জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

আগামী ২২ মে থেকে নওগাঁয় গুটি জাতের আম সংগ্রহ শুরু

Update Time : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬