ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘তিনি আমার লাকি চার্ম’, বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা চুমুর দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তি, তিক্ত অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, চার মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতনের শঙ্কা নাহিদ-আখতারের নেতৃত্বাধীন এনসিপির নতুন কমিটি নিয়ে মুখ খুললেন রাশেদ খান এনসিপির ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩ সাইবার নিরাপত্তা সতর্কতায় টানা দ্বিতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ ড্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: মিরপুরের দুই গ্যালারিতে বিনামূল্যে খেলা দেখার সুযোগ

কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভাতিজা মো. ফারুক হোসেনের ধারালো অস্ত্রের কোপে সোনা ভান (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক হোসেন (৩২) উত্তর বারবান্দা গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে ফারুক তাঁর মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। বিষয়টি জানতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় ফারুক ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

হামলায় তাঁর চাচি সোনা ভান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে ফারুকের চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগম (২৬) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা ফারুককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘তিনি আমার লাকি চার্ম’, বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা

কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩

Update Time : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬