ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন ২০ ও ৫০ টাকার নোট, ১০০ টাকায় থাকছে পুরোনো নকশা পুলিশি হয়রানিতে আঞ্চলিক কার্যালয় বন্ধ, শ্রমিক নেতাদের গ্রেপ্তার নিয়ে আইবিসির উদ্বেগ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’ সহিংসতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মদিনে বুবলীর বড় সুখবর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘ঠিকানা’ প্যারিসে আবারও ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎ, আলোচনায় সিনেমা থেকে এআই ভারত-বাংলাদেশেও জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’, আলোচনায় জেন-জির মনস্তত্ত্ব জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

আইনজীবীর সহকারী পরিচয়দানকারী লাবনী ও মাসুদ

যশোরে ৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মাসুদ রানা নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের জজ কোর্ট মোড় এলাকায় বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার (২৩ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির বাসিন্দা সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

Update Time : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬