ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুবদিবস উদযাপন নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি: সাত দফা মানুন, নইলে এক দফার আন্দোলন ইটনায় নৌকায় সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ, আটক নেই কেউ পাথরঘাটায় দুটি অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ চট্টগ্রামের দর্শক-শ্রোতা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড টলিউডে ফেডারেশনের নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, ভোটপ্রক্রিয়া খতিয়ে দেখলেন মিঠুন চক্রবর্তী

পাথরঘাটায় দুটি অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে প্রায় ১৭টি বেহুন্দী জালসহ ট্রলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের একটি দল পাথরঘাটা থানার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশ ডটকম।

অভিযানকালে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জন জেলেকে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা বোট, ট্রলিং জাল ও অন্যান্য সরঞ্জামসহ আটক জেলেদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অভিযান অবৈধ মৎস্য আহরণ ও নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কোস্টগার্ডের চলমান তৎপরতার অংশ।

সম্পর্কিত খবর: জাতীয় ও স্থানীয় সংবাদ | সর্বশেষ সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জামালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুবদিবস উদযাপন

পাথরঘাটায় দুটি অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক

Update Time : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬