ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ছাতকে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭৪ গ্রেফতার, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মী আটক রাঙ্গামাটিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি শুরু সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

“ওয়ান হেলথ বাংলাদেশ” চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, বন্যপ্রাণী ও পরিবেশ, মৎস্য এবং কৃষি খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন।
সভায় নিবন্ধিত ১০১ জন সদস্যের মধ্যে ৮২ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মতামত ও বিস্তারিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সমন্বয়ক (One Health Coordinator) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।
যুগ্ম সমন্বয়ক (Joint Coordinator) হিসেবে পাঁচটি খাতের প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন জনস্বাস্থ্য (Public Health) বিভাগে ডা. মো. সরোয়ার আলম, প্রাণিস্বাস্থ্য (Animal Health) বিভাগে প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ও পরিবেশ (Wildlife & Environment) বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মৎস্য (Fisheries) বিভাগে প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং কৃষি (Agriculture) বিভাগে ড. মো. মনিরুজ্জামান বাদল।
কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ডা. মো. বেলায়েত হোসেন ঢালী। কোষাধ্যক্ষ (Treasurer) হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. এএসএম গোলাম কিবরিয়া এবং অফিস ও যোগাযোগ সম্পাদক (Office & Communication Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তার, প্রফেসর ড. শামসুল মোর্শেদ, ডা. জাকিরুল ফরিদ, ডা. রুমানা রশীদ এবং ডা. মো. মিনহাজুল আলম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বিভিন্ন খাতের পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোর আওতায় বিবেচনা করে ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ্য, ওয়ান হেলথ একটি সমন্বিত ধারণা, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। এ ধারণার কার্যকর বাস্তবায়নে বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা

“ওয়ান হেলথ বাংলাদেশ” চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

Update Time : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬