ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, হেল্প ডেস্কে মিলেছে নানা সহযোগিতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত, আহত শতাধিক ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান: ৬ জন আটক, ৪ মোটরসাইকেল জব্দ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রতিমন্ত্রীর

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় সমিতিগুলোকে এগিয়ে আসতে হবে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগ আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী গৃহীত নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজস্ব ছাদ কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে এ খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সফল সমবায়ীদের মধ্যে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য— “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রতিমন্ত্রীর

Update Time : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬