ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চান রাষ্ট্রপতি

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর উদ্যোগ কামনা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের নিরাপত্তা এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আশার বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে নারী ও শিশুদের মানবিক সংকটের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তাঁর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শিবির পরিদর্শনের মধ্য দিয়ে এই জনগোষ্ঠীর মানবিক দুর্দশা সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের সুযোগ তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ক্রমাগত চাপ তৈরি হচ্ছে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের দীর্ঘমেয়াদি অবস্থান আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি মত দেন। পাশাপাশি শরণার্থী শিবিরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা প্রতিষ্ঠা, ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ আগ্রহী।

এ সময় বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে তিন দিনের সফরে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন।

সফরের বিভিন্ন অভিজ্ঞতা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তুলে ধরেন। এ সময় বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রগতির প্রশংসা করেন তিনি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টিও উল্লেখ করেন ডাচেস অব এডিনবার্গ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সোফির এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চান রাষ্ট্রপতি

Update Time : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬