ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখলে নিলাম, সরাতে সময় ৩ দিন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়কের দুই পাশে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোয়া স্তূপ করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এসব মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিন দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে মালামাল জব্দ করে প্রকাশ্যে নিলামে বিক্রির পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ নভেম্বর) তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেঁতুলিয়া-বাংলাবান্ধা ও তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের দুই পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া মজুত রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। অনেক ক্ষেত্রে এসব মালামাল সড়কের পাশে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

সড়কের ঢাল থেকে ১৫ ফুট দূরে রাখতে হবে মালামাল

উপজেলা প্রশাসনের নির্দেশনায় আগামী তিন দিনের মধ্যে সড়কের পাশ থেকে অবৈধভাবে রাখা বালু, পাথর ও ইটের খোয়া নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে।

পাশাপাশি সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দূরত্বের মধ্যে কোনো ধরনের বালু, পাথর বা নির্মাণসামগ্রী রাখা যাবে না।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি কমাতে বালু ও পাথর পরিবহনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এতে বলা হয়েছে, মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে বালু-পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহার করতে হবে। এর মাধ্যমে পরিবহনের সময় ধুলাবালি ছড়িয়ে পড়া এবং পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কের পাশে অবৈধভাবে মজুত করা মালামাল জব্দ করে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বাসসকে বলেন, উপজেলার মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের পাশে বালু-পাথরের স্তূপ রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে নানা সমস্যা তৈরি হচ্ছে।

তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়েছে। তেঁতুলিয়াকে পর্যটন সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা, সরকারি জায়গার অবৈধ দখল বন্ধ এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখলে নিলাম, সরাতে সময় ৩ দিন

Update Time : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬