ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

‘মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন’, জামায়াত আমিরকে রাশেদ খানের হুঁশিয়ারি

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে।

রাশেদ খান তাঁর পোস্টে লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।

এদিকে বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি সংসদে বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

এ বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান রাশেদ খান।

রাশেদ খানের হুঁশিয়ারি এবং জামায়াত আমিরের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে জামায়াত আমির অভিযোগটি অস্বীকার করেছেন।

এ অবস্থায় রাশেদ খান কী ধরনের তথ্য-প্রমাণ প্রকাশ করেন এবং এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে পরবর্তী কোনো প্রতিক্রিয়া আসে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

‘মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন’, জামায়াত আমিরকে রাশেদ খানের হুঁশিয়ারি

Update Time : ০৭:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬