ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তুতি চূড়ান্ত, থাকছেন ২১-২৫ সদস্য

তরুণ নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ২১ থেকে ২৫ সদস্যের এই পরিষদ গঠন করা হচ্ছে। পরিষদ গঠনের কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে বাছাই করা ব্যক্তিদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শেষ মুহূর্তের যাচাই-বাছাই শেষে যেকোনো সময় উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করতে পারে দলটি। তবে প্রাথমিক তালিকায় থাকা সবাই শেষ পর্যন্ত পরিষদে যুক্ত হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গড়ে ওঠা এনসিপির শীর্ষ নেতৃত্বের অধিকাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের বয়সও ৩০ বছরের কম।

দলটির সাংগঠনিক কাঠামোয় সব বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গত কয়েক মাস ধরে কাজ চলছে। এর অংশ হিসেবে অবসরপ্রাপ্ত আমলা, জ্যেষ্ঠ আইনজীবী, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা, লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ দীর্ঘদিন ধরে চলছে। বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার বিষয়ে যাঁদের সঙ্গে আলোচনা হয়েছে, তাঁদের নাম প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তের যাচাই-বাছাই শেষে শিগগিরই পরিষদ ঘোষণা করা হতে পারে।

সারোয়ার তুষার আরও জানান, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে দল পরিচালনা করতে চায় এনসিপি। এ জন্য উপদেষ্টা পরিষদের কার্যক্রম পরিচালনায় একটি কার্যপ্রণালি বিধি তৈরি করা হচ্ছে, যা দলের গঠনতন্ত্রের অংশ হবে।

প্রস্তাবিত বিধি অনুযায়ী, উপদেষ্টারা রাজনৈতিক পর্ষদকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন মনে করলে সে বিষয়ে সুপারিশও করতে পারবেন তাঁরা। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাজনৈতিক পর্ষদের হাতেই থাকবে।

দলীয় সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে যাঁদের সঙ্গে আলোচনা হয়েছে এবং যাঁদের সম্মতির আভাস পাওয়া গেছে, তাঁদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার জাকি ওমর, অধ্যাপক ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, জাহাঙ্গীর চৌধুরী, অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, লেখক ও সাংবাদিক মাসকাওয়াত আহসান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী।

এ ছাড়া আলোচনায় থাকা ব্যক্তিদের তালিকায় রয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফজলুর রহমান, অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, শায়েখ আহমেদ বদরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর নিয়াজ আহমেদ জাবের, গোলাম মোস্তফা, অধ্যক্ষ মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ম সা আমিন, অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, অধ্যাপক ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী এবং সাবেক আমলা মেজবাহ উদ্দীন।

তবে এসব নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। ফলে তাঁদের উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সদস্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ২১ থেকে ২৫ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা বাড়িয়ে ৩০ বা ৩১ জন করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় ঘটিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে চায় এনসিপি। এখন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সদস্যদের নাম প্রকাশের অপেক্ষা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তুতি চূড়ান্ত, থাকছেন ২১-২৫ সদস্য

Update Time : ০৭:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬