ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, হেল্প ডেস্কে মিলেছে নানা সহযোগিতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত, আহত শতাধিক ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান: ৬ জন আটক, ৪ মোটরসাইকেল জব্দ

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী মো. নুরুল করিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯৭ ভোট। অন্যদিকে, সম্মানী সম্পাদক (সেক্রেটারি) পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত রাত ২টায় স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত চারজনের মধ্যে তিনজনই বিএনপিপন্থী প্রার্থী।

এ পদে প্রকৌশলী সেলিম মো. জানে আলম সর্বোচ্চ ১ হাজার ৫২ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। আইইবির কেন্দ্রীয় উপদেষ্টা, চুয়েটের বোর্ড মেম্বার ও পিডিপির সাবেক প্রধান প্রকৌশলী মো. ইকবাল করিম ৭৭২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) পদে প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ ১ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান (অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) পদে প্রকৌশলী মো. সাখাওয়াত হোসাইন ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

স্থানীয় কাউন্সিল সদস্য পদে বিএনপি সমর্থিত ২৪ জন, জামায়াতে ইসলামী সমর্থিত পাঁচজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থিত বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাহাঙ্গীর আলম, আবু জাফর, সুজিত কুমার নন্দী ও প্রকৌশলী মো. কামরুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ভাস্কর দাশ গুপ্ত।

নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে বিজয়ী এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং ভোটাররা আমাদের ওপর আস্থা রাখায় নবনির্বাচিতদের পক্ষ থেকে চট্টগ্রামের সকল প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আগামী দিনে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে আরও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করবেন।

নির্বাচনের মধ্য দিয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় প্রকৌশলীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও সংবাদ পড়তে ভিজিট করুন: তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন

Update Time : ০৭:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬